প্রশ্নের সম্মুখীন, আমার উত্তর
সময়ের আকস্মিক পরিবর্তনে আমার হুইলচেয়ার লাইফে 😊 হাজার হাজার প্রশ্নের ( অবশ্যই প্রথম পরিচয় যাদের সাথে হয় ) মাঝে যে প্রশ্নটা সবথেকে বেশি করে বারেবারে আমার দিকে ছুটে আসে তা হলো,
- আপনার বয়স কতো 😊?
সাইজে এই এত্তোটুকু একটা হুইলচেয়ারে বসে থাকা মানুষ পরিনত মানুষদের বুলি আওড়াচ্ছে 😊, তাঁকে দেখে প্রথম পরিচিত অনেকে অবাক হতেই পারেন😊। খুবই স্বাভাবিক 😊। তাঁদের প্রশ্ন যথার্থ 😊
আমি উত্তর দিয়ে দিই। উত্তরের পরিপ্রেক্ষিতে আবার প্রশ্ন আসে। আবার উত্তর দিই। আবার প্রশ্ন আসে। আমি আবার-ও উত্তর দিই। আমি উত্তর দিয়ে চলি যতক্ষণ না তাঁর প্রশ্নের ঝুড়ি শেষ হয়।
যে কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে আমি বরাবরই অভ্যস্থ। সে আগেও যা, এখনও তা। হুইলচেয়ার লাইফে দাঁড়িয়ে, প্রশ্নের বিভিন্ন অজানা রূপ আমাকে মাঝে মধ্যেই মুগ্ধ করে 😊। আসলেই মজা পাই 😊। কতো আর বলি 😊..
কাউকে নিরাশ না করেই হাসিমুখে সবার প্রশ্নের উত্তর দিয়ে চলি 😊। বয়সটা ৮০ না হলেও, আগামী বছরেই ৩২ -এ পা। সবটাতো কেউই বোঝে না। তাই সবটা না বুঝলেও কিছুটা বোঝার শক্তি রাখি..
হ্যাঁ, আপনি আপনাদেরকেই বলছি,
এতো ভাবার কিছু নেই। প্রাণ ভরে যার যে প্রশ্ন আসে মনে, বলে ফেলবেন। কিচ্ছু মনে করারই নেই। ঘৃণা, অপমান, এগুলো জয় করে ফেলেছি অনেক আগেই। তাই যে কোন প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদাই প্রস্তুত। সময় পেলে অন্তত অবশ্যই চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার..
©️ অর্ণব
৪ ঠা অক্টোবর ২০২০
Comments
Post a Comment