জয়
যদি কখনও ক্লান্ত হয়ে হারিয়ে যাও হঠাৎ করে! আমি ভাববো না তুমি পালিয়ে গেছো, এক কঠিন লড়াইয়ে হেরে! সে লড়াইয়ের সমাপ্তি জয়ে-ই হবে, এ দৃঢ় বিশ্বাস রাখি আমি! শেষ থেকে শুরু হবে নতুন রূপে নতুন করে বারেবারে! তুমি যা দেখছো, আমি যা দেখছি। সবটাই আপেক্ষিক! জীবন সহজ, ভীষণ সহজ! যদি একে সহজভাবে নিতে পারো! তোমার সমাপ্তি নেই! আমারও সমাপ্তি নেই! হয়তো সমাপ্তি নেই এই জগতেরও! সহজভাবেই লড়ে যাও। সে নির্বাক লড়াই চিরস্মরণীয়! অবিনশ্বর!
- অর্ণব
২৬শে অক্টোবর ২০২০
Comments
Post a Comment