কাজ

একগুচ্ছ কাজ এসে হাজির। অন্তত আগামী এক সপ্তাহ নিজের জন্য সময় দেওয়ার একটুও সময় পাবো না। সময় পাবো না নিজেকে নিয়ে এক মুহুর্ত ভাবার। কিন্তু আমি জানি, নিজের জন্য প্রতিনিয়ত সময় দেওয়াটা এই মুহূর্তে ঠিক কতোটা জরুরী আমার জন্য..
     এটা সত্যি যে, কাজ আমাকে অনেক কিছু থেকে ভুলিয়ে রাখে বা রেখেছে! আবার অন্যদিকে, এই কাজ-ই আমার অনে-কটা সময় কেড়ে নিয়েছে বা নিচ্ছে। তবুও কাজ করতে হয়, করতে-ই হয়। 
    অনেক সময় কাজকে ভালোবেসে কাজ করতে হয়। অনেক সময় ইচ্ছের বিরুদ্ধে গিয়েও কাজ করতে হয়। পরিস্থিতি কাজ করতে শিখিয়ে নেয়, বাধ্য করায়। অনেক সময় শুধুমাত্র অর্থের প্রয়োজনেও কাজ করতে হয়। হয়তো অর্থ জীবনের সবকিছু নয়। আবার অনেককিছুও বটে..
    তাই হাজার প্রতিকূল পরিস্থিতির মাঝেও কাজটা করতেই হয়। হয়তো বাঁচার জন্য! সকলকে নিয়ে বাঁচতে এই সুন্দর পৃথিবীতে..
 
©️ অর্ণব 
     ২রা অক্টোবর ২০২০

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার