ভালোবাসা
সময়ের আকস্মিক পরিবর্তন যদি এমন না হতো, তাহলে তুমি আজ এই অনুভূতি ছোঁয়ার সুযোগ নাও পেতে পারতে। সবাই যে তোমাকে বুঝবে না, এটাই স্বাভাবিক। কিছু মানুষের থেকে পাওয়া অপরিসীম ঘৃণা ভরা অপমানের জন্য আর সকলকে এক চোখে দেখো না প্লিজ। তারা তোমাকে বুঝতে চায়নি, বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। তবে, জগতের আরও কিছু মানুষ রয়েছে। যারা নির্মল, স্নিগ্ধ, পবিত্র, মানবিক, শ্রদ্ধার এবং ভালোবাসার। যারা বোঝে জীবনের ভ্রমণ। পরিচিত অপরিচিত কাছের দূরের। এমনকি, যে মানুষগুলোর খোঁজ তুমি এখনো পেয়েই ওঠোনি। হয়তো পাবেও না এ জীবনে। যারা তোমাকে বুঝতেই দেবে না, তারা তোমার কতো আপনজন। সেই মানুষগুলোর সাথে তোমার আত্মার সম্পর্ক তোমার নিজের অজান্তেই। সেই মানুষগুলো আছে বলেই পৃথিবীটা আজও সুন্দর, সুস্থ ও ভালো থাকার স্বপ্ন দেখতে পারে। তুমি সৌভাগ্যবান। সৌভাগ্যবান তারাও, তোমার জন্য..
- অর্ণব
১৬ই অক্টোবর ২০২০
Comments
Post a Comment