কঠিন মনোরম পথ..
প্রতিদিন প্রতিমুহূর্তে একটু একটু করে সময়ের বিয়োগ করে চলি আমরা নিজেরই অজান্তে। কতো আবেগতাড়িত স্মৃতিদের ভিড়। মনে হয়, হয়তো, যেটুকু পেলাম সেটুটু নাওবা পেতে পারতাম! এর চেয়ে আর বেশি কিই-বা পাওয়ার ছিল!
১৯৮৯ থেকে ২০০১ মানে ১২ বছরের এক দীর্ঘ মনোরম পথ চলা। এরপর ২০০১ থেকে ২০২০ মানে ১৯ বছরের আরো এক দীর্ঘ কঠিন মনোরম পথ। যা আজও চলমান। সবমিলিয়ে দীর্ঘ ৩১ বছরের (মূলত ১৯ বছরের উপলদ্ধিটাই বেশি) এই জার্নিটায় ভালো মন্দ বহু মানুষ সহ মিষ্টি তেতো (এটাই বেশি 😊) ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী আমি!
পৃথিবীটা অনেক বড়ো। মিষ্টি সুন্দর পবিত্র মনের মানুষের পরিমাণ নিতান্ত কম হলেও একেবারে যে নেই তা কিন্তু নয়। নিজের অভিনব জীবনের অভিজ্ঞতা সে কথাই বলে। তাই, তেতো মনের মানুষগুলোর সাথে আর সকলকে এক করে না দেখাই ভালো। ভবিষ্যতও মিটিমিটি হাসছে 😊 আর সময়ের বিয়োগ করছে..
- অর্ণব
৩০শে অক্টোবর ২০২০
Comments
Post a Comment