"আইকন"
প্রত্যেকের জীবনে চলার পথে কিছু আইকন থাকে। যাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিমুহূর্তে অনুসরণ করে সবাই। জীবনের কঠিন সময়গুলোতে যারা হয়ে ওঠে একমাত্র অবলম্বন। বেঁচে থাকার অক্সিজেন, ভরসা, আস্থা, বিশ্বাস, নিরাপদ এবং শান্তির আশ্রয়।
যেখানে পরিচিত, অপরিচিত, কাছের কিংবা দূরের বলে কিছুই থাকে না। সেখানে থাকে শুধুই "আইকন"। জীবনের সকল খুশির মুহুর্ত, দুঃখ-কষ্ট, আবেগ সবকিছুই তাদের সাথেই ভাগ হয়ে যায় নিজের অজান্তেই।
সময় বয়ে চলে। হঠাৎ করে একদিন শোনা যায়, আইকন হারিয়ে গেছে বহু দূরে। আর ফিরে আসবে না কোনদিন! অনেক কষ্ট হয়! মনে হয় নিজেও নিঃশেষ হয়ে গেলাম! সময়ের সাথে সাথে আবার এক "আইকন" আসে। সময়ের পরিবর্তনে আইকন-ও পরিবর্তিত হয়। আমি নিজেও আইকনে পরিনত হয়ে উঠি নিজের অজান্তেই! আইকন আসে, যায়। এভাবেই চলতে থাকে। এ যেন এক গোলকধাঁধা। আইকন অবিনশ্বর। আমিও তাই..
- অর্ণব
১১ই অক্টোবর ২০২০
Comments
Post a Comment