সত্যিই শিক্ষিত !
সত্যিই শিক্ষিত :
অর্ণব কুমার হালদার
আজ আপনি প্রতিষ্ঠিত।
আজ অনেক নাম ডাক আপনার।
চারিদিকে কতো সুনাম।
জয়গান।
বেশ লাগে, বেশ!
কতো বড় জায়গায় পড়াশোনা করছেন।
নামিদামি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি।
নাম, যশ, খ্যাতি!
চারিদিকে কতো নাম আপনার।
টিভিতে, ইন্টারনেটে সবজায়গায় দেখতে পাই আপনাকে!
বেশ লাগে, বেশ!
আরও বেশ লাগে,
পৃথিবী জুড়ে যখন তোর নাম আমি জোরে জোরে
চিৎকার করতে থাকি!
যখন তোকে আপনি বলে সম্বোধন করতে থাকি সবার সামনে তুই আকাশ ছুঁবি বলে!
কিন্তু হায়, সবার মাঝে তাঁদের নামটাই নিতে ভুলে গেলি তুই? থুড়ি, লজ্জা পেলি?
লজ্জা পেলি তাঁদের নাম নিতে, যাঁরা তোর ইচ্ছাগুলোকে গুরুত্ব দিয়ে, তোর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য অবিরাম লড়ে গিয়েছে।
পেটে খিদে চেপে রেখে!
বিশ্ব মঞ্চে তাঁদের নাম নিলেই সেটা তাঁদের সবচেয়ে বড় গুরুদক্ষিণা রে!
সম্মান জানানো তাঁদের!
লজ্জা পেলি? লজ্জা! 😀
সত্যিই শিক্ষিত হলি তো???????
- ২৫ জুলাই ২০২০ শনিবার।
Comments
Post a Comment