"সংযম" / অর্ণব কুমার হালদার


সংযম / অর্ণব কুমার হালদার


~ সংযম ~
                      - অর্ণব কুমার হালদার

খাবার সামনে রয়েছে,
খিদে প্রচন্ড পেয়েছে।

কিন্তু তুই খেলি না!

আনলিমিটেড ব্রডব্যান্ড,
সোশ্যাল মিডিয়ার হাতছানি।

কিন্তু তুই গেলি না!

কষ্ট পেয়েছিস?
নিজেকে কষ্ট দিচ্ছিস?
কেন রে?
কী বোঝাতে চাইছিস?

বোকা কোথাকার,
আজব সিদ্ধান্ত।
পৃথিবী কিন্তু ঠিকই ঘুরছে রে...

দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ত্যাগ, সংযম জীবনকে অনেক কিছু শেখায়।
সহায়ক হয় ইতিবাচক থাকতে!
সময় বয়ে চলে...

                                                                                               - ৪ জুলাই ২০২০ শনিবার 

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার