সাদা কাগজ / অর্ণব কুমার হালদার
~ সাদা কাগজ ~
অর্ণব কুমার হালদার
একজন বন্ধু চেয়েছে সে বারবার।
জীবনের প্রতিমুহূর্তে, প্রতিনিয়ত,
একজন সত্যিকারের বন্ধুর অভাব বোধ করেছে সে! যার কাছে তার মনের কথা,
অজানা এক স্বপ্নের দেশের কথাটুকু,
অন্তত সে বলতে পারে!
যখন আর পাঁচটা ছেলে,
তাদের স্কুল তথা ছাত্রজীবন শেষে,
সময়ের নিয়মে পরবর্তী জীবনের স্রোতে প্রবাহমান। নতুন নতুন স্বপ্ন, নতুন বন্ধু।
তখন সেই ছেলেটির কথা বলার মতো কোন জায়গা থাকল না।
শোনার মতো থাকল না কেউ।
উল্টে, সময়ের পরিহাসে সে বাঁধা পড়ল,
চার দেওয়ালের মধ্যে।
ছেলেটি জোরে কাঁদতেও পারে না।
পাছে তার আপনজনেরা কষ্ট পায়।
তাই নিজের না বলা কথাগুলো চোখ বন্ধ করে নিজের সাথেই বলতে থাকল সে।
কিন্তু সে নিজেও কি শুনছে তার কথা?
মাথার মধ্যে সবসময়ের জন্য একটা অস্থিরতা, চঞ্চলতা কাজ করে।
মাথাটা বন বন করে ঘুরতে থাকে মাঝে মধ্যে।
একটু যদি সে কাউকে পেত মনের কথাগুলো বলার জন্য!
হয়তো একটু হলেও হালকা হতে পারত সে।
এখন কিছু সাদা কাগজ তার মনের কথাগুলো বলার একমাত্র জায়গা।
কাউকে শোনাতে নয়।
শুনতে হবে না। সাদা কাগজ নিজেই শুনবে।
কথা দিয়েছে আপাতত!
সাদা কাগজ!
- ৭ জুলাই ২০২০ মঙ্গলবার।

Comments
Post a Comment