চেনা পথ / অর্ণব কুমার হালদার
~ চেনা পথ ~
- অর্ণব কুমার হালদার
একটা চেনা পথ,
পথ খুঁজতে খুঁজতে সে বড়ই ক্লান্ত আজ!
বড়ই ক্লান্ত!
তবুও সে পথটা খুঁজেই চলে,
একটা চেনা পথ!
জানি,
একটা অদৃশ্য, অজানা, অচেনা মন কেমন করা সময় হয়তো তার জন্য অপেক্ষমান।
তারপরেও,
সে পথটা খুঁজেই চলে!
একটা চেনা পথ!
চাপা কান্নায় বুকটা ফেটে যায়,
মনে হয়, অনেক জোরে গলা ছেড়ে কাঁদতে!
না, সে উপায়ও যে নেই তার!
সবাই তাকে দেখে অনুপ্রাণিত হয়!
তাকে কি ভেঙে পড়লে চলে!
কাঁদতে নেই তার!
সে যদি সাহস করে কাঁদেও,
তবে তার কাছের মানুষগুলোও যে কাঁদবে!
ভয় পায় সে, পিছিয়ে যায়।
- অর্ণব কুমার হালদার
একটা চেনা পথ,
পথ খুঁজতে খুঁজতে সে বড়ই ক্লান্ত আজ!
বড়ই ক্লান্ত!
তবুও সে পথটা খুঁজেই চলে,
একটা চেনা পথ!
জানি,
একটা অদৃশ্য, অজানা, অচেনা মন কেমন করা সময় হয়তো তার জন্য অপেক্ষমান।
তারপরেও,
সে পথটা খুঁজেই চলে!
একটা চেনা পথ!
চাপা কান্নায় বুকটা ফেটে যায়,
মনে হয়, অনেক জোরে গলা ছেড়ে কাঁদতে!
না, সে উপায়ও যে নেই তার!
সবাই তাকে দেখে অনুপ্রাণিত হয়!
তাকে কি ভেঙে পড়লে চলে!
কাঁদতে নেই তার!
সে যদি সাহস করে কাঁদেও,
তবে তার কাছের মানুষগুলোও যে কাঁদবে!
ভয় পায় সে, পিছিয়ে যায়।
প্রাণ জুড়িয়ে কাঁদা আর ওঠে না তার!
হাজার পাথর বুকে নিয়ে,
পথটা খুঁজেই চলে,
খুঁজেই চলেছে..
একটা চেনা পথ!
৫ জুলাই ২০২০ রবিবার
হাজার পাথর বুকে নিয়ে,
পথটা খুঁজেই চলে,
খুঁজেই চলেছে..
একটা চেনা পথ!
৫ জুলাই ২০২০ রবিবার

Comments
Post a Comment