Posts

জীবন থেকে খুব বেশি চাওয়া পাওয়া কখনোই তো ছিল না

  জীবন থেকে খুব বেশি চাওয়া পাওয়া কখনোই তো ছিল না, নেই‌ও! স্বপ্নগুলো সাদামাটা, সহজ আর সুন্দর ছিল! .. আমি তো জ্ঞানত কারোর কখনো কোনো ক্ষতি করিনি, করিনি কোনো অন্যায় কাজ, কারোর তো কখনো খারাপ চাইনি, তাহলে আমার জন্য‌ই কেন এমন হলো সবকিছু ........ এতো কঠিন, এতো বেশি বেশি কঠিন সবকিছু ........

ইমেলের পর ইমেল ..

  ইমেলের পর ইমেল, ইমেলের পর ইমেল! যা রিপ্লাই এসেছে, সবটাই ভালো কিছু নয়! শুধু অন্ধকার! দুনিয়ার আর এমন কোনো দেশ নেই, জায়গা নেই যেখানে আমার আমার ইমেল পৌঁছায়নি! যদি কোনো আশার আলো পাই, আরেকটু! তবুও আশা ছিল, বরাবর ভেবেছিলাম, পড়াশুনা মোটামুটি যেভাবে হোক শেষ করে, মোটামুটি কাজ কাম ম্যানেজ করে, তারপর আমার শারীরিক উন্নতি নিয়ে আরো কিছুটা ভালভাবে ভাববো! সময়ের সাথে হয়তো নতুন ভালো কিছু হবে! ২০২২ এও মেডিকেল সায়েন্স আশার আলো দিলো না আমায়! হয়তো এভাবেই জীবনের বাকিটা পথ! হয়তো শব্দটা যুক্তই থাকুক আত্মতৃপ্তির জন্য! জানি না! তবুও বেঁচে আছি, আমি! এখনও! বেঁচে আছি! টিকে আছি! মানুষ জন্ম পেয়েছিই যখন দেখেই যাই শেষ পর্যন্ত! আগের জন্ম পরের জন্ম যদি সত্যিই কিছু থাকে! মানুষ হয়ে জন্ম নেওয়ার আপাতত আর ইচ্ছে নেই! এ জীবনে জ্ঞানত কারো কোনো ক্ষতি করিনি, করিনি কোনো খারাপ কাজ, সত, সত্য ও সুন্দরের পথে ছিলাম আছি থাকবোও! জীবন একটা দেখছি মাইরি! অদ্ভুত, ভীষণ অদ্ভুত! ..

ঘুমের মধ্যেই যেন মরে যাই!

  ঘুমের মধ্যেই যেন মরে যাই! কষ্ট হবে না! জীবন পথে যে কষ্ট পেয়েছি, পাচ্ছি মৃত্যুর সময় এই ইচ্ছেটা সৃষ্টিকর্তা যেন পূরণ করেন! আত্মহত্যা নাকি মহা পাপ! আত্মহত্যা মানেই নাকি জীবনে হেরে যাওয়া ........ 08.10.2022

জীবনের সাথে বাড়তি কতকিছু ..

  জীবনের প্রায় ১৮ বছরের‌ও বেশি সময় তো প্রতিদিন প্রতিমুহূর্তে নিজের অ্যা‌ডভোকেসি করতে করতেই চলে গেল / যাচ্ছে! সীমাহীন প্রতিকূলতার মাঝে কীভাবে টিকে থাকতে হয়, থাকা যায়, এটা সেটা ওটা, জীবনের সাথে বাড়তি কতকিছু! হায় রে, জীবন পরিকল্পনা - ইচ্ছে - স্বপ্ন - পড়াশোনা! ........ এর মাঝেই এগিয়ে আসা, চলতে থাকা, টিকে থাকা এবং প্রতিযোগিতায় সমানে পাল্লা দেওয়া, প্রতিদ্বন্দ্বীদের ( পড়াশোনা - কেরিয়ার........ ) সাথে! চ্যালেঞ্জ নেওয়া একের পর এক! এবং সাকসেস সাকসেস সাকসেস ........ জানি, হয়তো চ্যালেঞ্জ নিলে, সেএএএএএএএএইভাবে সময় দিলে কিংবা পেলে আর‌ও কয়েকটা স্বপ্ন ছোঁয়া হয়তো সম্ভব! নিজের শারীরিক প্রতিকূলতার বাইরে গিয়ে! কিন্তু আমি ক্লান্ত! কোথাও গিয়ে আমি আসলেই ভীষণ ক্লান্ত! হয়তো আরও কিছুটা চ্যালেঞ্জ নেওয়া আমার উচিত ছিল! কিন্তু পারছি না! সময়‌ও হাতে হয়তো ভীষণ কম! আমি আসলেই পারছি না! না, হারিনি! আমি যে হারিনি সে অন্তত আমি তো জানি! আর জানে কেউ কেউ! সময় চলছে! আমি! ........ 29.08.2022

চোখে জল কেন তোমার

  "চোখে জল কেন তোমার! সেই কান্না করো তুমি!" "কোই জল! ধুর! জল হবে কেন! না তো! জানি না তো! হয়তো অকারণেই! কিংবা অনেক কারণ! " সময়! তোমাকে বাঁচতে হবে! বাঁচতে হবেই! এখনও অনেক পথ-কাজ! অনেএএএএএএএএ-ক! জীবন ❤️ ........! - 18/07/2022

ইনফরমেশন

  ইনফরমেশন! এই জিনিসটা এখনও যে খুব সহজ তা মনে হয় না! হ্যাঁ, আগের থেকে সহজ হয়তো কিছুটা! তারপরেও এই ইনফরমেশন ঠিক সময়ে ঠিকভাবে পেতে যে কি পরিমাণ কষ্ট হয় কিংবা পাওয়াও যায় না! আজও অনেক ইনফরমেশন নেই! দীর্ঘ সময় নিয়ে পুরো ইন্টারনেট তন্ন তন্ন করে খোঁজার পরও ইনফরমেশন পাওয়া যায় না! যাচ্ছে না! কোনও ইনফরমেশন নেই!

সময়ের টানাপোড়েনে-পালাবদলে

  সময়ের টানাপোড়েনে-পালাবদলে চোখের কোণে জল নিয়েই লড়তে লড়তে হাসতে হাসতে এগিয়ে এসেছি এতটা পথ! চলছিও ........ প্রতিদিন........ প্রতিমুহূর্তে কি ভীষণ এক কঠিন সংগ্রাম নিজের সাথে! কি বলি, কি করি ........ "কিপ্যাড" জানে সব! কতকিছু অগোছালো লিখি! কতকিছু লিখতে গিয়েও থমকে যাই, লেখা হয় না! বলা হয় না! শূণ্যতা - দীর্ঘশ্বাস! কিছু একটা খুঁজে চলি! অপেক্ষা ........ শুরুটা যখন হয়েছে, শেষটাও একদিন হবে! সবার‌ই একদিন কোথাও না কোথাও গিয়ে থামতে হবে! সবাইকেই একদিন থামতে হবে! এই থামাটা ভীষণ অজানা - অনিশ্চিত! আমার থামাটা আর পাঁচজনের মতো হবে না! এ থামাও হয়তো হবে ভীষণ ভীষণ ভীষণ নিস্তব্ধতায় আর কান্নায়! যদিও জানি না, আমার জন্য চোখের জল কেউ ফেলবে কিনা, কেউ থাকবে কিনা তখন! আমার কাছে আমাকে স্পর্শ করে! হয়তো থাকবে কেউ-কেউ! কিংবা হয়তো নয়! জানি না! এখনও অনেক কাজ বাকি! কিছু ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ বাকি! চলছি ........ নিজেকে আমি নিঃশেষ করবো না কখনো! কারণ, অনেএএএএএএএএ-ক! অথচ সবচেয়ে আগে, সবার আগে আমরাই সেটাই করার কথা ছিল! ........ 13 July 2022